গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিককে পুনরায় তার পদে বহাল করা হয়েছে। পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

দলীয় সূত্রে জানা যায়, তার আবেদনের প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ (২৬ এপ্রিল ২০২৬) অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা যুবদলের সাংগঠনিক সকল সিদ্ধান্ত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে গৃহীত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরে এ সংক্রান্ত বার্তা প্রেরণ করা হয়েছে।

