ঢাকাSaturday, 18 July 2026 - 07:58 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শেখাতে আইসেন না”—নুরের পোস্টে খোঁচা সারজিস আলমের!

Sumon Zommader
March 30, 2026 10:29 pm
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এক ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) দেওয়া তার ওই পোস্টে খোঁচা দিয়ে মন্তব্যও করেছেন এনসিপি নেতা সারজিস আলম।


‎সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’


‎নুরের এই বক্তব্যের নিচে মন্তব্য করেন সারজিস আলম। তিনি লেখেন, ‘গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন বিএনপি টালবাহানা করতেছে, তখন আপনাদের মুখে তালা কেন ভাই?’


‎সারজিসের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক জবাব হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে পারস্পরিক দোষারোপের অংশ হিসেবে বিবেচনা করছেন।


‎তথ্যমতে, সম্প্রতি ‘জুলাই’ ইস্যু ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে বক্তব্য ও পাল্টা বক্তব্যের প্রবণতা বেড়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।