ঢাকাWednesday, 3 June 2026 - 07:56 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

Sumon Zommader
March 29, 2026 6:38 pm
Link Copied!

রাজধানীর শাহ আলী থানার মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটার আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

‎রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
‎ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে এবং পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জুলাইয়ের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। আমরা সেগুলোর খোঁজ নিচ্ছি।

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছে একদল শিক্ষার্থী। চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটকে রাখার খবর জানা যায়।

‎এর আগে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, আর এস ফাহিম চৌধুরি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।