ঢাকাWednesday, 3 June 2026 - 07:51 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার’

Sumon Zommader
March 23, 2026 3:49 pm
Link Copied!

দেশের স্বার্থ বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


‎সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের একটা না, অনেক চুক্তি আছে। সব চুক্তি নিয়ে আলোচনা হবে। যেটা আমাদের বাস্তবায়নযোগ্য, আমাদের অর্থনীতিকে সাহায্য করবে, সেই চুক্তিগুলো নিয়ে আমরা এগোব।


‎তিনি বলেন, সব দেশের সঙ্গেই কিন্তু আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড (রফতানিমুখী) দেশ। এলডিসি গ্রাজুয়েশনসহ সবকিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং, চুক্তির বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার ভিত্তিতেই সবকিছু হবে।

‎মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পরই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখা। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন দেশে আমাদের অসংখ্য বাংলাদেশি কর্মরত আছে। ইরানেও আমাদের অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশিরা আছে। তাদের সুরক্ষিত রাখা আমাদের ফার্স্ট প্রায়োরিটি।


‎প্রবাসীদের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেশে আসতে চাচ্ছে, তাদের মধ্যে ইতোমধ্যে ইরান থেকে ঈদের আগের রাতে আমরা ২৮০ জনকে আনতে পেরেছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আমরা তাদের দেশে আনতে পেরেছি। এ সময় কাতারসহ অন্যান্য দেশের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে বলেও উল্লেখ করেন তিনি।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।