গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট সোহেল চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।
অ্যাডভোকেট সোহেল চৌধুরী আরও বলেন, একজন মেয়র প্রার্থী হিসেবে তিনি কালিয়াকৈর পৌরবাসীর সুখ-দুঃখ ও আশা-আকাঙ্ক্ষার সঙ্গী হতে চান। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক কালিয়াকৈর পৌরসভা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি পৌরবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
