ঢাকাWednesday, 3 June 2026 - 08:02 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুম, খুন ও জুলাই শহিদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

Sumon Zommader
March 18, 2026 9:32 pm
Link Copied!

বিগত সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারে ‘ঈদ উপহার’ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এই ‘ঈদ উপহার’ পাবেন।

‎গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে প্রতিটি জেলায় ভুক্তভোগী এসব পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে। এ ছাড়াও বিএনপি চেয়ারম্যানের প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আমরা বিএনপি পরিবার’র মাধ্যমে এসব ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হচ্ছে।
‎প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ঈদ উপহার পৌঁছে দেয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ঈদ উপহার বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।’

‎২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় এক হাজার ৯০০ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে।
‎এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং আমরা বিএনপি পরিবারের টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।