ঢাকাFriday, 23 October 2026 - 07:40 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী মোঃ মনিরুজ্জামান (মনির) এর ঈদ শুভেচ্ছা

News Room
March 16, 2026 10:21 pm
Link Copied!

মোঃ রাসেল মিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, বাসন মেট্রো থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান (মনির) এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ মনিরুজ্জামান (মনির) বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যেতে চান। এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার জন্য তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আগামী দিনে ১৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।
এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।