ঢাকাFriday, 23 October 2026 - 07:40 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ-এর ঈদ শুভেচ্ছা

News Room
March 14, 2026 10:13 pm
Link Copied!

মোঃ রাসেল মিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত সমাজসেবক সাইজুদ্দিন আহমেদ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন।
জানা গেছে, ঈদকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যাতে করে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষরাও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
সাইজুদ্দিন আহমেদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ যেন সমাজের সব মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্ববোধ থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি কালিয়াকৈর উপজেলার জনগণ, গাজীপুর জেলার বাসিন্দাসহ বাংলাদেশের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সবাই যেন নিরাপদে বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সাইজুদ্দিন আহমেদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত কালিয়াকৈর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর উপজেলার মানুষের পাশে রয়েছেন। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবে অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
ঈদ উপহার পেয়ে অনেক অসহায় পরিবার সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং এতে করে তাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়বে।