ঢাকাWednesday, 3 June 2026 - 08:01 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই হরমুজ প্রণালী খোলা হবে :ট্রাম্প

Sumon Zommader
March 14, 2026 9:39 pm
Link Copied!

যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো উপায়ে তিনি খুব শিগগির হরমুজ প্রণালি খোলার ব্যবস্থা করবেন।

বিবিসি জানায়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যেকোনো উপায়ে আমরা শিগগির হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব!’ তিনি আশা করেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এই জলপথের জন্য ইরান আর হুমকি হতে না পারে।

এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, মার্কিন বাহিনী উপকূলীয় এলাকায় বোমা ফেলবে এবং ক্রমাগত ইরানি নৌযান ও জাহাজগুলোকে গুলি করে ওই এলাকা থেকে সরিয়ে দেবে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেছেন, ইরানের মজুতে এখনো ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।

তবে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি। তিনি বলেছেন, ট্রাম্পের দাবি ‘বানোয়াট মিথ্যা’।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।