ঢাকাWednesday, 3 June 2026 - 08:12 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছুটির দিনে বাংলাদেশ-পাকিস্তান লড়াই ছাড়াও ব্যস্ত সূচি

Sumon Zommader
March 13, 2026 11:21 am
Link Copied!

আজ ১৩ মার্চ, শুক্রবার। ছুটির এই দিনে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের ক্রিকেট ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়ে যাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের।


‎মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই স্পিন সহায়ক উইকেট হিসেবে পরিচিত। সাধারণত এই মাঠে স্পিনারদেরই প্রভাব বেশি থাকে। সেই ভাবনা থেকেই পাকিস্তান দলও নিজেদের প্রস্তুতি সাজিয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে মাঠের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। স্পিন নয়, বাংলাদেশের পেসারদের গতির ঝড়েই বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান।



‎সিরিজের প্রথম ওয়ানডেতে তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। তার সঙ্গে সমানতালে বল হাতে দাপট দেখান মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তিন পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।


‎বোলারদের সেই দাপটের পর ব্যাটিংয়েও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্যেই রান তুলতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাত্র দুই উইকেট হারিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।



‎আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে পাকিস্তানের জন্য এই ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সফরকারীরা।


‎বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।


‎ক্রিকেটের পাশাপাশি আজ আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলেও রয়েছে বেশ কিছু ম্যাচ। এএফসি নারী এশিয়ান কাপ-এর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে উত্তর কোরিয়ার। এছাড়া বাংলাদেশ ফুটবল লিগ-এ মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে এবং রহমতগঞ্জের প্রতিপক্ষ ফকিরেরপুল।


‎ইউরোপীয় ফুটবলেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। লা লিগাতে আলাভেসের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। বুন্দেসলিগাতে মনচেনগ্লাডবাখ খেলবে সেন্ট পাউলির বিপক্ষে। পাশাপাশি ফরাসি লিগ ওয়ান-এ অলিম্পিক মার্সেইয়ের প্রতিপক্ষ অক্সারে এবং ইতালিয়ান সিরি এ-তে মুখোমুখি হবে তুরিনো ও পার্মা।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।