গত ০৯ মার্চ ২০২৬ সোমবার দিনব্যাপী রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ অডিটোরিয়ামে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্ল্যাহ
সভার সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সংগঠন প্রধানগন এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রজেক্ট হেড মোঃ তানভীর ইসলাম তানজিল কোম্পানির ব্যবসা ও সংগঠন বৃদ্ধি বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত লক্ষমাত্রা অর্জনকারী অফিস ইনচাজগণ।
