ঢাকাFriday, 23 October 2026 - 07:39 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারিতে মৃত্যু দাবী পরিশোধ করলেন জেনিথ ইসলামী লাইফ

News Room
January 26, 2026 11:52 am
Link Copied!

স্টাফ রিপোর্টার :

চতুর্থ প্রজন্মের অন্যতম সেরা জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বীমা গ্রাহক মরহুম মোঃ আনিছুল হক–এর মৃত্যু দাবীর ৫৮,১৭৫/- টাকার চেক নমিনি ও মরহুমের স্ত্রী মিসেস আরনিকা আক্তার আন্নির নিকট হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র ডিএমডি জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ লাভলু হোসেন (ডিএমডি), জনাব মোঃ আফজাল হোসেন (জিএম) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সব সময় গ্রাহকের প্রতি আস্থা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেনিথ ইসলামী লাইফ পরিবার। কোম্পানির সার্বিক বিষয় কথা বলেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রজেক্ট হেড মোঃ তানভীর ইসলাম তানজিল তিনি বলেন আমরা দেশের সুনামধন্য ৮ টি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ৩৫ টিরও অধিক গ্রুপ কোম্পানিকে স্বাস্থ্য ও গ্রুপ বীমার সুবিধা প্রদান করে যাচ্ছি। স্বাস্থ্য ও গ্রুপ বীমা সহ সকল গ্রাহক তাদের বীমা দাবি ইআরপি সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে অতি দ্রুত সময়ে সকল দাবি নিষ্পত্তি করা হয়। তিনি বলেন আমরা গ্রাহকের আস্থা অর্জনে বদ্ধপরিকর!