আজ ২৫/০১/২০২৬ইং রোজ রবিবার জেনিথ ইসলামী, লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহক মরহুম মোঃ আনিছুল হক–এর মৃত্যু দাবীর ৯,৭০,৪০০/- (নয় লক্ষ সত্তর হাজার চারশত) টাকার চেক নমিনি ও মরহুমের স্ত্রী মিসেস শিখার নিকট হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল কাদের, সিনিয়র ডিএমডি, জনাব মোঃ শাহাদাত হোসেন, এসভিপি (অবলিখন ও দাবী) এবং ডিভিপি ও ডেপুটি কোম্পানি সচিব জনাব মোঃ নজরুল ইসলাম।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের প্রতি দায়বদ্ধতা ও আস্থার সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। কোম্পানির সার্ভিস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রজেক্ট হেড মোঃ তানভীর ইসলাম তানজিল। তিনি বলেন চতুর্থ প্রজন্মের অন্যতম সেরা জীবন বীমা কোম্পানি হচ্ছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমরা ইআরপি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনলাইনে গ্রাহক তাদের দাবি পরিশোধ করতে আবেদন করেন এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) মাধ্যমে । আমরা যে কোনো দাবি ১-৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হয়। আজ পর্যন্ত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কোনো দাবি পেন্ডিং নেই। যাহা আমি একজন কর্মকর্তা হিসেবে গর্ব বোধ করি এবং গ্রাহকের সন্তুষ্টি শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এবং ভবিষ্যতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের আস্থা অর্জনে সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করবে ইনশাআল্লাহ!
