ঢাকাSunday, 19 July 2026 - 01:08 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Sumon Zommader
March 18, 2026 9:01 pm
Link Copied!

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ‘অসহযোগী’ মিত্রদের সমালোচনাও করেছেন ট্রাম্প।


‎বুধবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাবছি, যদি আমরা ‘ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের’ যা বাকি আছে তা শেষ করে দিই এবং যে দেশগুলো এই প্রণালি ব্যবহার করে তাদের এর দায়িত্ব নিতে দিই, তাহলে কী হবে? এতে আমাদের কিছু নিষ্ক্রিয় অসহযোগী মিত্র দ্রুত নড়েচড়ে উঠবে।’


‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।


‎এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে। ইরানের দাবি, এসব হামলা মূলত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।


‎এদিকে, তেহরান ১ মার্চ থেকে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর ফলে কৌশলগত এই নৌপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনেরও সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।