ঢাকাSaturday, 13 June 2026 - 12:56 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: তারেক রহমান

Sumon Zommader
March 14, 2026 1:06 pm
Link Copied!

ভোটের কালি মুছে যাওয়ার আগেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানি মিলনায়তনে ইমাম, ময়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
‎এসময় তারেক রহমা বলেন, ‘আজকে এই অনুষ্ঠানে এমন কিছু মানুষ উপস্থিত হয়েছে যাদেরকে কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ সম্মান করে। জীবনের কঠিন মূহুর্তে পরামর্শের জন্য মানুষ তাদের কাছে যায়।’

‎তিনি আরও বলেন, ‘জনগনের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মুছে যাওয়ার আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।’
‎অন্যান্য প্রতিশ্রুতি সম্পর্কে জানান, ‘আমরা ইতোমধ্যে অর্থনীতিতে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য ফ্যামিলী কার্ড প্রদান করেছি। আগামী পহেলা বৈশাখে আমরা কৃষক কার্ড প্রদান করবো।’

‎এছাড়া, ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলেও জানান তারেক রহমান।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নাগরিকদের দুর্বল করে রাখা হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। তাই আমরা বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’

‎একইসঙ্গে, নাগরিকের অবস্থান থেকে প্রত্যেককে তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।