ঢাকাFriday, 23 October 2026 - 07:42 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানুষ প্রত্যাশা নিয়ে সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

Sumon Zommader
March 12, 2026 4:08 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।

‎

‎বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী

‎তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, সরকার এই সংসদকে অর্থবহ ও প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানান এবং তাদের অভিনন্দন জানান।

‎

‎এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।

‎