ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১০ মার্চ) এক জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি এবং দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো-শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

