ঢাকাSaturday, 13 June 2026 - 02:01 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পেলেন ৫৯০ জন

Sumon Zommader
March 10, 2026 5:03 pm
Link Copied!

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রথম পর্যায়ে ৫৯০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।


‎মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সহায়তা কার্যক্রম সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো সহজেই সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবে।


‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের নিম্ন আয়ের মানুষদের সহায়তা দিতে এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা পেতে আরও সহজ সুযোগ পাবেন।

‎এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের এমপি আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


‎অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। উপস্থিত উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।