নতুন ৪ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হয়েছেন আরও চারজন সদস্য।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পর নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। দেশে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাষ্ট্রপতির আদেশক্রমে পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। মুখে শপথ গ্রহণের পর শপথ বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল এবং স্পিকার তা সত্যায়িত করেন।
