ঢাকাMonday, 24 August 2026 - 05:33 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন

নোটিশ বাংলা
August 19, 2026 8:30 pm
Link Copied!

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম সভায় এর নীতিগত অনুমোদন দেয়া হয়।

এদিন সভায় বিবিধ বিষয়সহ শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ২টি করে মোট ৪টি প্রস্তাব ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি করে প্রস্তাব উত্থাপন করা হয়।
এরমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।

এর আগে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পিপিএ-২০০৬ এর ধারা ৬৮ এবং পিপিআর-২০২৫ এর বিধি ১০৭, ৯৭ এবং ৯৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ২ কার্গো করে মোট ১৪ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।