ঢাকাSaturday, 25 July 2026 - 08:01 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে হটানোর ডাক রাহুল গান্ধীর

Link Copied!

সরকারি বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতে চলমান শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ জুলাই) তিনি বলেছেন, এবার এই সরকারকেও (মোদি সরকার) সরানোর সময় এসেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
রাহুল লিখেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ।
পোস্টে তিনি দেশটির প্রতিটি শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, তোমাদের নিয়ে আমরা গর্বিত। গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যারা রাজপথে নেমে দৃঢ় অবস্থান নিয়েছ, সেই প্রতিটি তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা।

তবে রাহুল আরও বলেন, আন্দোলনের আরও দুটি দাবি এখনও পূরণ হয়নি।
রাহুল গান্ধীর ভাষায়, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সমাজের অন্যান্য অংশ- কৃষক, শ্রমিক, দরিদ্র এবং এই সরকারের দমন-পীড়নের শিকার প্রত্যেক মানুষের জন্যও প্রকৃত সাহস হলো সাংবিধানিক পথে নিজেদের মর্যাদা রক্ষায় দৃঢভাবে দাঁড়িয়ে থাকা।