ঢাকাThursday, 23 July 2026 - 10:04 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ হয়ে পড়েছেন ‘তেলাপোকার প্রতিষ্ঠাতা’, যাচ্ছেন বিশ্রামে

নোটিশ বাংলা
July 23, 2026 8:18 pm
Link Copied!

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজে এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এদিন পোস্টে অভিজিৎ বলেন, অসুস্থতার কারণে বিশ্রামের জন্য সাময়িকভাবে দূরে থাকলেও সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীপকে লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি।

তিনি আরও লিখেন, আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।
অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

অভিযোগ উঠেছে, বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, পুলিশের অভিযোগ, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া ভিড়কে আটকাতে গেলে তাদের উদ্দেশ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন দীপকে। বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।