জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হয়েছে।
তিনি লেখেন, ‘আজ এনসিপি অফিসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায়গুলো নিয়েও কথা বলেছি।’
