ঢাকাSaturday, 18 July 2026 - 04:49 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করতে যায়নি’ফেসবুক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী

Link Copied!

শিক্ষার্থীরা অটোপাস, পরীক্ষা বাতিল কিংবা সরকার পতনের দাবিতে নয়, বরং বাস্তব সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটওয়ারী।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন এনসিপির এ নেতা।

নাসীরুদ্দিন পাটওয়ারী লিখেছেন, শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে যেন বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে সাতার কেটে পরীক্ষাকেন্দ্রে যেতে না হয়। তারা নেমেছে যেন বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের ‘গিনিপিগ’ না হতে হয়। এটি একটি যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন।

তার দাবি, শিক্ষার্থীরা সরকার পতনের কোনো আন্দোলনে অংশ নেয়নি। তবে কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বহীন বক্তব্যের মাধ্যমে এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন।এর ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন শিক্ষার্থী জানাচ্ছে, তাদের ফোনে যোগাযোগ করা হচ্ছে, ডিবি পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। যদি এসব অভিযোগ সত্য হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা লেখেন, শিক্ষার্থীদের ভয় দেখানো, গ্রেপ্তারের হুমকি দেওয়া এবং হয়রানি অবিলম্বে বন্ধ করুন। শক্তি প্রয়োগ নয়, সংলাপই হোক সমাধানের পথ। শিক্ষার্থীদের সঙ্গে বসুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করুন।

তিনি বলেন, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের রাজনৈতিক পরিচয়ের ট্যাগ দিয়ে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না।

নাসীরুদ্দিন পাটওয়ারী সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সমাধানযোগ্য সংকট যেন অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে।

শেষে তিনি লেখেন, সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পরামর্শ দিলেই যেন আবার কাউকে ‘উসকানিদাতা’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্রকারী’ বলে দাগিয়ে দেওয়া না হয়। গণতন্ত্রে নাগরিকের পরামর্শ অপরাধ নয়; বরং সেটিই একটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার সহায়ক।