ঢাকাThursday, 16 July 2026 - 09:18 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জানতে চাইলে বুধবার রাতে তিনি বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের তথ্যটি সঠিক নয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেই ছবিটি দেখে সাদিক কায়েমের যোগদানের কথা বলা হচ্ছে। আদৌ তা সঠিক নয়। তিনি বলেন, শিবিরের সদ্য সাবেক অনেক নেতাই জামায়াতে যোগ দিয়েছেন। তবে সাদিক কায়েম এখনো যোগ দেননি।

একটি সুত্র জানায়, ডাকসু ভিপি থাকা অবস্থায় তিনি জামায়াতে যোগ দিবেন না। ডাকসুর মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরে। এরপর তিনি জামায়াতে যোগ দিবেন। কারণ ডাকসু ভিপি থাকা অবস্থায় জামায়াতে যোগ দিলে ডাকসুর কার্যক্রমে প্রভাব পড়বে।