ঢাকাWednesday, 15 July 2026 - 10:13 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

Link Copied!

চলমান তীব্র সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালিয়েছে ইরানের ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকায়। খোজস্থান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) খোজস্থান প্রদেশে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহরকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়। হামলার লক্ষ্য শহরগুলোর মধ্যে রয়েছে বন্দর নগরী মাহশহর এবং ঐতিহ্যবাহী আবাদান শহর, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো তেল শোধনাগারটি অবস্থিত।

এ ছাড়া, ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে প্রথম আঘাত হানা হয় আবাদান শহরে। এর ঠিক পাঁচ মিনিট পর, অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১০:০০) পার্শ্ববর্তী মাহশহর নগরীতে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

সীমান্ত এলাকায় দুই পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নতুন ও বড় ধরনের বিমান হামলার খবর এলো।

সূত্র: আল-জাজিরা।