ঢাকাSunday, 12 July 2026 - 07:56 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রশিবির গাজীপুর জেলার দায়িত্বশীলবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

গাজীপুর জেলা পরিষদ প্রশাসক জনাব ব্যারিস্টার ইশরাক সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ, জেলা অফিস সম্পাদক আনিসুর রহমান, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহিস সাকিব,জেলা সাংস্কৃতিক সম্পাদক হানজালাহ ইবনে ওমর, জেলা বিজ্ঞান ও বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, জেলা অফিস বিভাগীয় সদস্য হাফেজ ইমরান হোসাইন, কাপাসিয়া উত্তরাঞ্চলের সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকি জেলার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে, ছাত্রশিবিরের নেতৃবৃন্দও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কার্ড দেখুন