ঢাকাFriday, 12 June 2026 - 08:41 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় গাজীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে জেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান। এ সময় তারা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রতি শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেন।

মিছিলটি গাজীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর রহমান মোল্ল্যাহ,সিনিয়র যুগ্ন আহব্বায়ক ইয়াসির আকরাম পলাশ,সদস্য সচিব এ্যাড.রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিএনপি ও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।