ঢাকাWednesday, 3 June 2026 - 06:01 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিসিবি

News Room
May 2, 2026 6:35 pm
Link Copied!

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুর দুইটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচ শুরুর পর হোম অব ক্রিকেটে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানাতে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা এবং বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী।

বিসিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে মিরপুরের ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিন টস হেরে আগে ব্যাটিং করে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিজনিত কারণে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ১৫ ওভারে। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে সফরকারী নিউজিল্যান্ড। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।