ঢাকাFriday, 23 October 2026 - 07:42 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত

News Room
April 29, 2026 10:14 pm
Link Copied!

গাজীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইউবী (এমপি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ্ সিবগা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম।


দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ সেশন, দিকনির্দেশনামূলক আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা আদর্শিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।


আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষাশিবিরের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও আদর্শিক চেতনাকে আরও সুসংহত করা সম্ভব হবে।