ঢাকাFriday, 23 October 2026 - 07:42 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছয়টি বিমানবন্দর পুনরায় সচল করলো ইরান

News Room
April 28, 2026 10:26 pm
Link Copied!

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ছয়টি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

বিমানবন্দরগুলো হলোতেহরানের মেহরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উরমিয়া।

ইরানি বিমানবন্দর ও এয়ার নেভিগেশন কোম্পানির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী ধাপে কেরমান (আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি), ইয়াজদ এবং বিরজান্দ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে।

ইরনা জানিয়েছে, দেশটির আকাশসীমায় নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। এর ফলে ইরানের পূর্বাঞ্চলীয় আকাশপথ দিয়েও পুনরায় বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।