ঢাকাWednesday, 3 June 2026 - 07:19 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদস্য সচিবের পদ ফিরে পেয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাডভোকেট রফিক।

News Room
April 27, 2026 7:42 pm
Link Copied!

গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে পুনরায় দায়িত্বভার গ্রহণের পর কেন্দ্রীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।


জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।