ঢাকাWednesday, 3 June 2026 - 06:01 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজীবন সম্মাননা,ক্যাপ্টেনস কার্ডে

News Room
April 17, 2026 6:17 pm
Link Copied!

ক্রিকেট মাঠে অধিনায়কত্ব কখনো শুধু টস জেতা বা ফিল্ড সেট করার কাজ নয়। কখনো সেটা চাপ সামলানো, কখনো হারের দায় নেওয়া, কখনো পুরো দেশের প্রত্যাশা কাঁধে তুলে নেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার সেই দায়িত্বের স্বীকৃতি দিতে চাইল ভিন্নভাবে। সাবেক ও বর্তমান অধিনায়কদের হাতে তুলে দেওয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ের গতকাল এক সন্ধ্যায় এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নানা সময়ের অধিনায়কেরা। কেউ সাদা পোশাকের যুগের প্রতিনিধি, কেউ ওয়ানডের রঙিন সময়ের, কেউ আবার বর্তমান প্রজন্মের মুখ। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, আর আলোচনার কেন্দ্রে ছিল একটি ছোট্ট কার্ড।

কার্ডটি দেখতে হয়তো সাধারণ পরিচয়পত্রের মতো। কিন্তু বিসিবির ভাষায়, এটি বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া মানুষদের আজীবন পরিচয়। এই কার্ড দেখিয়েই দেশের যেকোনো ক্রিকেট ম্যাচে প্রবেশ করতে পারবেন অধিনায়কেরা। আন্তর্জাতিক সিরিজ, আইসিসি টুর্নামেন্ট, এসিসির প্রতিযোগিতা, বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেট-সবখানেই এটি হবে বিশেষ পাস।

তামিম ইকবাল অনুষ্ঠানে বললেন, তিনি আর কোনো দিন দেখতে চান না, বাংলাদেশের কোনো অধিনায়ক টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কথাটি যতটা আবেগের, ততটাই প্রতীকেরও। কারণ, মাঠে যারা একসময় দেশের জন্য লড়েছেন, তাদের জন্য মাঠের দরজা খোলা থাকবে সব সময়-এটাই যেন বার্তা।

শুধু গ্যালারিতে ঢোকার অনুমতি নয়, কার্ডের সঙ্গে থাকছে আরও কিছু সুবিধা। স্টেডিয়ামে পার্কিং সুবিধা, বিশেষ লাউঞ্জ ব্যবহারের সুযোগ, অবসরের পর স্বাস্থ্য বিমা এবং বিসিবির চিকিৎসাসেবা-সবই থাকছে এর আওতায়। সম্মান শুধু আনুষ্ঠানিক নয়, বাস্তবও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়কেরা। রাকিবুল হাসান থেকে গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান থেকে মিনহাজুল আবেদীন নান্নু, আর বর্তমান সময়ের নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও ছিলেন সেখানে। কয়েক দশকের ক্রিকেট ইতিহাস যেন একই ফ্রেমে ধরা দিল।

তবে কিছু পরিচিত মুখ ছিলেন না। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাঈমুর রহমান দুর্জয়, আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদ অনুষ্ঠানে আসেননি। তামিম জানিয়েছেন, সবার সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। যারা আসতে পারেননি, কার্ড প্রস্তুত আছে তাদের জন্যও!

বাংলাদেশ ক্রিকেটে অনেক সাফল্যের পেছনে অধিনায়কদের ভূমিকা আলোচনায় আসে, আবার অনেক সময় আড়ালেও থেকে যায়। এই ‘ক্যাপ্টেনস কার্ড’ হয়তো বড় কোনো নীতিগত পরিবর্তন নয়, কিন্তু একটি বার্তা স্পষ্ট-নেতৃত্বের স্মৃতি শেষ হয় না অবসরের সঙ্গে। মাঠ ছাড়লেও অধিনায়কের পরিচয় থেকে যায়।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।