ঢাকাFriday, 23 October 2026 - 07:40 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে সহযোগিতা জোরদার করবে চীন ও পাকিস্তান

News Room
March 31, 2026 6:12 pm
Link Copied!

ইরান সম্পর্কিত বিষয়ে চীন ও পাকিস্তান তাদের সহযোগিতা ‘জোরদার’ করবে বলে জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় বিষয়টি জানিয়েছে যখন পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা চীনের রাজধানীতে সফররত আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরান পরিস্থিতি নিয়ে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করবেন এবং শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ নেবেন।’

তিনি চীন ও পাকিস্তানকে সব ধরনের পরিস্থিতিতে ‘কৌশলগত অংশীদার’ বলেও উল্লেখ করেন।

সূত্র: মিডলইস্ট আই