ঢাকাWednesday, 3 June 2026 - 07:39 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

Notice bangla
March 14, 2026 9:51 pm
Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাড়ী, সাবেক সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ নাহিয়ান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমিন হোসেন,গাজীপুর মহানগর ছাত্রদল নেতা মোঃ তানভীর ইসলাম তানজিল সহ ছাত্রদলের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।