ঢাকাFriday, 23 October 2026 - 07:39 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হকের বার্তা:আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই

News Room
February 3, 2026 7:09 pm
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় কাঠামো থেকে দুর্নীতি ও লুটপাটতন্ত্র চিরতরে নির্মূল করে মানুষের ন্যায্য অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পঞ্চম দিনের ‘জাগরণী পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘১৮ কোটি মানুষের কঠোর পরিশ্রমে অর্জিত সম্পদ দেশের জনকল্যাণে ব্যয় হওয়ার কথা থাকলেও দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি শুধু সম্পদ পাচার ও লুটপাটের কারণে। জনগণের ঘাম ঝরানো পয়সা যেন কেউ আর বিদেশে পাচার করতে না পারে, সেই লক্ষ্যেই আমাদের এবারের সংগ্রাম।’

প্রচলিত রাজনীতিতে বিদ্যমান সন্ত্রাস ও পেশিশক্তির সংস্কৃতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ। দেড় হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে কোনো সন্ত্রাসবাদের ঠাঁই হতে পারে না।

বক্তব্যে তিনি রিকশা প্রতীকে ভোট দিয়ে এই পরিবর্তনের যাত্রায় শামিল হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সকাল সাড়ে ১১টার দিকে আদাবরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর এটি আদাবর ১, ২ ও ৩ নম্বর সড়ক, আদাবর মসজিদ, আদাবর বাজার, রিং রোড, মোহনপুর হাউজিং, খিলজি রোড এবং বাবর রোড প্রদক্ষিণ করে। জেনেভা ক্যাম্প হয়ে পদযাত্রাটি শ্যামলী শপিং মলের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।